২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে পূর্ব শত্রুতা জেরে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতা জেরে বসত বাড়িতে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া খালপাড়া এলাকার কালাম খানের স্ত্রী পান্না খাতুন লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সরিষা ইউনিয়নের প্রেমটিয়া খালপাড়া এলাকার মসলেম উদ্দিন মোল্লার ছেলে মনোয়ার মন্ডল, ইলা মন্ডলের ছেলে মিলন মন্ডল, সালাম মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল, মাসুদ মন্ডলের ছেলে রাব্বি মন্ডল, সুনা মন্ডলের ছেলে টকেন মন্ডল, জুমারত মন্ডলের ছেলে মসলেম উদ্দিন মন্ডল ও সারোয়ার মন্ডল।

ভুক্তভোগী পান্না খাতুনের দাবী, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের ক্ষতি করতে ষড়যন্ত্র করে আসছিল। কিছুদিন আগে অভিযুক্তরা তার পরিত্যক্ত খরির ঘরে অবৈধ অস্ত্র রেখে সেনাবাহিনীতে খবর দেয়। পরে সেনাবাহিনী সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় অভিযুক্তরা আমার ক্ষতি করতে খরির ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে আমার পাশের বাড়ির লোকজনের চিৎকারে আমরা বাইরে এসে আগুন দেখতে পাই। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে সকলের সহযোগিতায় আগুন নিভানো হয়। এতে আমার অনেক মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে একজন সাব ইন্সপেক্টর (এসআই)কে তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top