২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সত্যনিষ্ঠ সাংবাদিকতাই গণতন্ত্রের মূলভিত্তি—রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আলফারুক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মর্যাদা, দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের দর্পণ—তারা সত্য তুলে ধরবেন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন। তবে একই সঙ্গে পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীরা যাতে ভয়ভীতি বা চাপ ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যাপারে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩-এর ডিএডি ফয়েজ আহমেদ এবং জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুল হক শাহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। তিনি সংগঠনের ১১ বছরের পথচলা, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্ এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ।

ইফতার ও দোয়া মাহফিলে জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top