২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন—আটক ৫

রাজ উদ্দিন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সাইফুজ্জামান ফারুকী এবং নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত মূল আসামি দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top