৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৫ মার্চ) উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রাম এলাকার জুয়া ও মাদকমুক্ত দিয়ারা যুবসংঘের সদস্যদের হাতে মাদক সেবনের সময় ধরা পড়ে।

এলাকাবাসীর হাতে আটককৃতরা হলেন – দিয়ারা গ্রামের রিপন মোল্লার ছেলে রিফাত মোল্লা (১৮), কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের নাড়ীবাড়ী গ্রামের মৃত লালচাঁদ মন্ডলের ছেলে সাগর মন্ডল (১৮) ও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের মোঃ মজিবর রহমান মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (১৮)।

পরে বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুক হক শিপন তাদেরকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

তিনি জানান, মাদক সেবনের সময় দিয়ারার গ্রামবাসী একই গ্রামের রিফাত মোল্লা, নাড়ীবাড়ী গ্রামের সাগর মন্ডল ও নেত্রকোনা জেলার চন্দ্রপুর গ্রামের বিল্লাল মিয়াকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
আটককৃত যুবকদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি অকপটে স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়, অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুনকদেরকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top