খোকসায় বিদ্যুৎ শর্টসার্কিটে আগুনে পুড়ে গেল দুই পরিবারের বসতঘর

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে খোকসা থানাধীন বি-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বি-মির্জাপুর গ্রামের কৃষক মোঃ নুর ইসলাম (৬৫), পিতা-মৃত শাহাদৎ হোসেন এবং বালু ব্যবসায়ী এসএম শামীম রেজা (৪৫), পিতা-মোঃ আকমল হোসেনের বসতঘর ও রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোঃ নুর ইসলামের বসতঘর থেকে বিদ্যুৎ শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ ঘটনায় দুটি পরিবারের ঘরবাড়ি ও গৃহস্থালী মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top