৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, এলাকা মাদকমুক্ত ঘোষণা

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। একইসঙ্গে এলাকাটিকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫টি মাদক ব্যবসায়ী চক্র সক্রিয় রয়েছে। তাদের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অভিযান চালানো হলেও পরে আবার মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top