প্রবাসী মিজানের অর্থায়নে হামলা-ভাংচুর

সোহারাব,কক্সবাজার প্রতিনিধি:

২০২৪ সালের ৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজের ওপরে বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ১০ থেকে ১৫ টি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় ৯ নভেম্বর জসিম উদ্দিন নামের এক ভুক্তভোগী বাদি হয়ে ১৫৬ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাত রেখে চকরিয়া থানায় ১৫৪ ধারা একটি মামলা দায়ের করেন।

অর্থযোগানের অভিযোগে এ মামলায় মিজানুর রহমান নামের এক প্রবাসীকে ২০ নম্বর আসামি করা হয়েছে।

মিজানুর রহমানের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা। সেই সঙ্গে দেশে আসলে তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করেন সরকার দলীয় লোকেরা।

নাম প্রকাশ না করার শর্তে সরকার দলীয় এক নেতা বলেন, চকরিয়ায় বেশ কয়েকটি ঘটনায় মিজানুর রহমান জড়িত। সে বিদেশে বসে অর্থের যোগান দিচ্ছেন। তার টাকায় এখানে হামলা হয়। তার কথায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। তাকে দেশে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাকে দেশে আসতে দেওয়া হবে না। দেশে আসলে তার পরিণতি ভয়াবহ হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top