মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।
৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস কার্যক্রম স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী একজন কর্মকর্তা ও একজনকর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য , ছুটি শেষে ২৬ মার্চ থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।