২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং নীলফামারী জেলা নিয়ে গঠিত বৃহত্তর রংপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।

ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, সাধারণ সম্পাদক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম, সহ-সভাপতি ১ কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, সহ-সভাপতি ২ প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়া সংগঠনটির সদস্য ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমানও উপস্থিত ছিলেন। এসময় সমিতির পক্ষ থেকে দেশের কল্যাণে দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, এই ইফতার ও দোয়া মাহফিল আমাদের ভ্রাতৃত্ব আর পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করুক। একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি যেন আমরা পাই এই দোয়াই সবার কাছে চাই। তারা আরও আশা প্রকাশ করেন, বাকৃবির গ্রাজুয়েটরা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করবে ও সেখানে ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং সবার কল্যাণে অবদান রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top