১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে স্কয়ার কোম্পানির ডেলিভারিকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরে স্কয়ার কোম্পানির এক ডেলিভারি কর্মীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত ডেলিভারি কর্মীর নাম আব্দুর রাজ্জাক। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চাকলা গ্রামের সোনাপুকুর দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় স্কয়ার কোম্পানির ওই ডেলিভারি কর্মী মোটরসাইকেলে করে রানীরবন্দর থেকে সৈয়দপুরের দিকে আসছিলেন। রাবেয়া মোড় অতিক্রম করে খড়খড়িয়া নদীর সেতুর ওপর পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত রাজ্জাককে উদ্ধার করে সৈয়দপুরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top