১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

খোকসায় ৩৭ মাদ্রাসা-এতিমখানায় সৌদি উপহারের খেজুর বিতরণ

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

সৌদি সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে প্রদত্ত খেজুর খোকসা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি সরকারের উপহার হিসেবে প্রাপ্ত মোট ১৯২ প্যাকেজ খেজুর খোকসা উপজেলার ৩৭ টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে এই মানবিক উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ সাফায়েত হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় মাদ্রাসার সুপার ও শিক্ষকরা খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল ইসলামের প্রশংসা করেন। তারা বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের জন্য প্রশংসনীয় উদ্যোগ।অনুষ্ঠান শেষে উপস্থিত মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেজ তুলে দেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top