১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

১৪ই মার্চ (শনিবার) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত উপহারের রাজকীয় খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।

ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহম্মেদ প্রমুখ।

এছাড়াও ৪৪টি এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, মুহতামিমসহ সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় প্রাপ্ত ১৪কার্টুন খেজুর ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর প্রদান করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top