এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন-এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী ‘ঈদ পূর্ণমিলনী ‘২৬’ অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আলী হোসেন সিকদার রুপক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মাইনুল হক মুকিম। এ সময় কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম তোতন, সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, এস এম আলাউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পূর্ণমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ডা. আব্দুর রহিম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএসসি শিক্ষক মাহবুব , উজিরপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, আব্দুর রহিম মাস্টার, বিদ্যালয়ের জমিদাতার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, রিয়াজ হোসেন মিয়া, মোঃ কামরুজ্জামান মিঠুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ আল তওয়াব সুমন, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সর্দার অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সকালের নাস্তা, পরিচিতি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ঈদুল আজহার পরদিন সকাল ১০টায় একই স্কুল প্রাঙ্গণে সকল ব্যাচের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সবশেষে বিদ্যালয়ের কৃতি সন্তান ফরিদ হোসেন রানা’র নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে আনন্দে ভরিয়ে তোলে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী বি এম সাইফুল ইসলাম (সোহেল বালী), এইচ এম আব্বাসি ও রুহুল আমিন।