২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের সদস্যদের অংশগ্রহণ এবং অ্যালামনাইদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

গত ১১ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একটি কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে ভোট প্রদান করেন, আর অ্যালামনাই সদস্যরা অনলাইনের মাধ্যমে ভোট দেন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হেড অব এক্সিকিউটিভ। তাদের সমন্বিত ব্যবস্থাপনায় সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ভোটের ভিত্তিতেই নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশাব মাহির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শাহরিয়ার। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বিন সালাম ও প্রান্ত চন্দ্র দে। হেড অব এক্সিকিউটিভ পদে নির্বাচিত হয়েছেন মোঃ তাজদিদ হাসান।

নবনিযুক্ত কমিটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা আয়োজন এবং ভবিষ্যৎ চাকরির বাজারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে তারা কাজ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top