২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ইয়াবা- হেরোইন ও অস্ত্রসহ ৬জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও অস্ত্র উদ্ধার করাসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে আলমগীর মোল্লা (২৩), মৃত কাশেম সেখের ছেলে মোঃ সুমন সেখ (২০), নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ আমিরুল শেখ (৩০), পদমদী গ্রামের মোঃ মিরু মন্ডলের ছেলে মোঃ ইসলাম মন্ডল (২৯), জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের নবিয়াল বিশ্বাসের ছেলে মোঃ রিপন বিশ্বাস (২৮), ডাঙ্গাহাতিমোহন গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মোঃ আমির হোসেন শেখ (২৪)।
মঙ্গলবার (২৪ মার্চ) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর, নবাবপুর ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

 

বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত রায় ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদারের সার্বিক সহযোগিতায় গত ২৪ মার্চ বালিয়াকান্দি থানা পুলিশ মাদক ও অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বালিয়াকান্দি থানায় কর্মরত এসআই মোঃ কাঞ্চন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের আলমগীর মোল্লার বসত বাড়ির উঠান থেকে আলমগীর মোল্লার হেফাজত থেকে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৯ পুড়িয়া হেরোইন, একটি স্টেইনলেস স্টিলের ফোল্ডিংযুক্ত টিপ চাকু, মাদক বিক্রির ৬ হাজার টাকা ও একটি এ্যান্ড্রয়েট অপপো মোবাইল সেট এবং মোঃ সুমন সেখের হেফাজত থেকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বালিয়াকান্দি থানায় কর্মরত এসআই মোঃ রবিউল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বালিয়াকান্দি থানার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার মোঃ আমিরুল শেখের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আমিরুল শেখের হেফাজত থেকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মোঃ ইসলাম মন্ডলের হেফাজত থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বালিয়াকান্দি থানায় কর্মরত এসআই আকবর আলী ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের নান্টু চন্দ্র’র বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ধৃত মোঃ রিপন বিশ্বাসের হেফাজত থেকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মোঃ আমির হোসেন শেখের হেফাজত থেকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, পৃথক ৩টি অভিযানে মোট ১৫৩ পিচ ইয়াবা, ২৯ পুড়িয়া হেরোইন, একটি স্টেইনলেস স্টিলের ফোল্ডিংযুক্ত টিপ চাকু, মাদক বিক্রির ৬ হাজার টাকা ও একটি এ্যান্ড্রয়েট অপপো মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top