সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রসাশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে আদমদীঘি উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেসক্লাব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
সকাল ৯টায় আদমদীঘি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত শেষে পুরস্কার বিতরন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলা সভাকক্ষে সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা সুলতানা, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সংবর্ধনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিটি মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও উন্নতমানের খাবার প্রদান করা হয়।