মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুরুদাসপুরে সূর্যোদয়ের পরপরই ৩১ বার তোপধ্বনি শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নাটোর-৪ আসনের এমপি, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ ও ইউএনও ফাহমিদা আফরোজ।
এরপর সুশৃঙ্খলভাবে উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব, বীরমুক্তিযোদ্ধা, গুরুদাসপুর থানা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভা, ফায়ার সার্ভিস, পল্লীবিদ্যুৎ, স্বাস্থ্যকমপ্লেক্স, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশাার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় এক মিনিট নিরবতা পালন করা হয় ও সকল বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।