২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে- তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিমন্ত্রী বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বারবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এ কারণে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকার কারণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে এ সরকার গঠন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ নাম ভাঙ্গিয়ে দুর্নীতি করতে পারবে না, করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো দুর্নীতিবাজ দলে এবং সরকারে ঠাঁই পাবে না, এতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। আমার দলের কোনো ব্যক্তি আমার নাম ভাঙ্গিয়ে দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে যদি সম্পৃক্ত থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন বলেও আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরও বলেন, দেশ আজ যে অবস্থানে অবস্থান করছেন, তা সম্ভব হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য। এ কারণে আমরা আজ স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি।
এ সময়

পাশাপাশি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একের পর এক বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর মধ্যে আছে- ফ্যামেলি কার্ড প্রদান, যা এরই মধ্যে সারা বাংলাদেশে শুরু হয়েছে। শুরু হয়েছে খাল খনন কর্মসূচি, এটি শহীদ জিয়াউর রহমানের একটি জনপ্রিয় কর্মসূচি ছিল। নির্বাচনের আগে দেওয়া আমাদের খাল খনন কর্মসূচিও এরই মধ্যে শুরু হয়েছে।  নিজ এলাকা নান্দাইলে নানা উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলে বিভিন্ন খাল খননের প্রয়োজন আছে, এরই মধ্যে আমরা তালিকা করেছি। যাছাই-বাছাই করে তা বাস্তবায়ন শুরু হবে। এছাড়াও রাস্তার কাজ যেখান থেকে যেভাবে আনা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। এতে সব পর্যায় থেকে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিরসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top