৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মুকিত পার্থ (৩৬) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ| সোমবার দুপুরে উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়| সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন| এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন|

এছাড়াও তিনি ফিলিং স্টেশনের কিভাবে তেল বিতরণ করা হচ্ছে, মজুত কতটুকু রয়েছে এসব বিষয়ে ম্যানেজারের নিকট থেকে বিভিন্ন তথ্য জানতে চায়| একপর্যায়ে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়| পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়|

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে| পুলিশ ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারি মুকিত পার্থকে গ্রেপ্তার করেছে|

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top