৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার এসআই রাজীব আলী সঙ্গীয় অফিসার-ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার হতে মাদককারবারি সাব্বির আহম্মেদ (৩২) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

সে ধুন্দার গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।##

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top