১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জয়া আহসানকে নিয়ে প্রসেনজিতের প্রশংসা, বললেন ‘পুরো প্রস্তুত অভিনেত্রী’

বিনোদন ডেস্ক:
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। বড়পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তার স্টাইল ও উপস্থিতি তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’। এছাড়া গত বছরে দেশে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’ ও ‘জয়া আর শারমিন’ এবং কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এদিকে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা) জয়া আহসানের কাজের প্রতি নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করেছেন। সম্প্রতি ‘সংগীত বাংলা’য় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুটিং সেটে জয়া সবসময় সম্পূর্ণ প্রস্তুত হয়ে আসেন এবং তার অভিনয়ে সেই প্রস্তুতির ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।

প্রসেনজিৎ আরও জানান, জয়া শুধু দক্ষ অভিনেত্রীই নন, তিনি একজন বড় খাদ্যরসিকও। মজার ছলে তিনি বলেন, জয়া প্রচুর মিষ্টি, বিশেষ করে রসগোল্লা খেতে ভালোবাসেন, তবে আশ্চর্যের বিষয়—এত কিছু খাওয়ার পরও তার শারীরিক গঠনে কোনো পরিবর্তন আসে না।

উল্লেখ্য, ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেন জয়া আহসান ও প্রসেনজিৎ। পরে সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যায়।

দুই বাংলার চলচ্চিত্রে নিয়মিত কাজের মাধ্যমে জয়া আহসান নিজের অবস্থান আরও দৃঢ় করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top