১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বৈরুতে নিরাপত্তা শঙ্কা, ১৪ এলাকা ছাড়তে বাংলাদেশিদের নির্দেশ দূতাবাসের

নিজস্ব প্রতিনিধি:
লেবাননের রাজধানী বৈরুতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের নির্দিষ্ট কয়েকটি এলাকা দ্রুত ত্যাগ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস বৈরুত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক জরুরি সতর্কবার্তায় সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়। দূতাবাস জানায়, বৈরুতের বিভিন্ন এলাকায় নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো এলাকা।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top