১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল-এর বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আগামী ১৭ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ, যেখানে খেলা শুরু হবে সকাল ১১টা থেকে। এরপর ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ডান হাতের চোটের কারণে পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক এই সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়া ওয়ানডে সিরিজে না খেলে পিএসএলে অংশ নিতে যাচ্ছেন পেসার বেন সিয়ার্স। ক্লার্কের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার বেন লিস্টার।

চোট কাটিয়ে দলে ফিরেছেন একাধিক ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। এর মধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে, টিকনার টি-টোয়েন্টি দলে এবং ফিশার দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন।

অন্যদিকে, নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নেওয়ার কারণে এই সিরিজে খেলছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top