১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় কথিত পীরের আস্তানায় হামলা, গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগকে কেন্দ্র করে এক কথিত পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের গণপিটুনিতে শামীম রেজা নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তার অন্তত সাতজন অনুসারী।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শামীম রেজা এলাকায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার এবং প্রচলিত ইসলামী বিধানের বাইরে বিভিন্ন মতবাদ প্রচারের অভিযোগ ছিল। এসব কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমে উঠেছিল।

অভিযোগ রয়েছে, তিনি ইসলামের মৌলিক ইবাদত যেমন নামাজ, রোজা, হজ ও যাকাত সম্পর্কে ভিন্নমত প্রচার করতেন এবং অনুসারীদের ভিন্নধর্মী কিছু আচরণে উদ্বুদ্ধ করতেন। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার দিন সকালে এসব বিষয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলেও ক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

গুরুতর আহত অবস্থায় শামীম রেজাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. তৌহিদুল হাসান তুহিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সে সময় তাকে গ্রেপ্তারও করা হয়। পরে মুক্তি পেয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top