দীঘিনালায় আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা

মোঃ হাচান আল মামুন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোও দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি (৭ বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে মোট ৯টি দোকান পুড়ে যায় এবং এতে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top