১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে তেল সঙ্কট কাটেনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে তেল নিচ্ছেন মোটর সাইকেল চালকরা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

মধ্য প্রাচ্যে যুদ্ধের শুরু থেকে প্রায় দুই মাস যাবৎ তেল সঙ্কট চলছে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার পেট্রোল পাম্পে। প্রতিদিন লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়েও কাঙ্খিত তেল পাচ্ছে না তেল প্রত্যাশীরা। একই চিত্র দেখা গেছে শনিবার (১১ এপ্রিল) সকালেও।

সকাল থেকে রাজবাড়ী জেলা শহরের তিনটি ফিলিং স্টেশনের মাত্র একটিতে তেল বিক্রি হচ্ছে। বাঁকি দুইটিতে তেল নেই। বালিয়াকান্দি, কালুখালী ও পাংশায় পাম্পে তেল দেওয়া হচ্ছে।

সরেজমিনে শহরের শ্রীপুরে রাজবাড়ী ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে মোটর সাইকেল প্রতি তিনশত টাকার পেট্টোল বিক্রি করা হচ্ছে। তেল নিতে লম্বা লাইনে দাড়িয়েছেন অন্তত ৫ শতাধিক মোটর সাইকেল।

এ সময় মোটর সাইকেলের চালকেরা বলেন, বলা হচ্ছে তেলের অভাব নেই, তাহলে কেন ফিলিং স্টেশনে এই অবস্থা।

তারা আরো বলেন, তেল নিয়ে সিন্ডিকেট হচ্ছে। একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপই পারে এ সঙ্কটের নিরসন করতে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকেই বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। সবাই লাইনে দাড়িয়ে তেল নিচ্ছেন। প্রশাসনিক নজরদারী রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top