৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহবাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দখলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (৫ আগস্ট) বেলা ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।

আন্দোলনকারী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। শাহবাগ মোড়ে পুলিশ দেখা যায়নি। জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলী রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়েছে যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top