৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নাটোরের গুরুদাসপুরে নাশকতা মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা রেজাউল করিম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার পৌরসদরের ৫ নং ওয়ার্ডের চাঁচকৈড় কাঁচারী পাড়ায় নিজ বাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম।

তিনি মৃত আক্কাছ আলীর ছেলে ও পৌর যুবলীগের একজন যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। সোমবার দুপুরে যুবলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ করার সময় থানা ফটকের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম সবুজ নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। দীর্ঘ দিন যাবত আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। খবর পেয়ে পুলিশ গত রবিবার রাতে তাঁর বাড়ীতে অভিযান দিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে যুবলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top