৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ আজ রাতেই পালিয়ে যাচ্ছেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ আজ রাতেই দেশ থেকে পালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে! জানা গেছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ তার বিশ্বস্ব গভর্নর আব্দুর রউফের বাইরে চলে যাওয়ার সব আয়োজন সম্পন্ন করে দিচ্ছেন। তবে রউফ কোনো দেশে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

বিতর্কিত এসআলম গ্রুপ রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আর্থিকখাতে কর্তৃত্ব হারিয়েছে। ইতিমধ্যে তার দখল করে নেওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশে বিদ্রোহ দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তরা এস আলমের ঘনিষ্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের বিরুদ্ধেও সরব হয়ে উঠছেন। এমন অবস্থায় পদত্যাগ করতে পারেন গভর্নর আব্দুর রউফ।

২০২২ সালের ৩ জুলাই আব্দুর রউফ গভর্নর পদে চার বছরের জন্য নিয়োগ পান। গভর্নর হিসেবে যোগ দেওয়ার প্রথম থেকেই তিনি নানাভাবে এসআলম গ্রুপের স্বার্থ রক্ষা করে চলেছেন। গ্রুপটির নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে ঋণের আড়ালে অবাধে লুটতরাজ চললেও গভর্নরের ইশারায় বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সবসময় ছিল নিরব। বেনামী ঋণসহ নানা কৌশলে এসআলম গ্রুপ ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি সরিয়ে নেওয়ায় এগুলো প্রবল তারল্য সঙ্কটে পড়ে। ব্যাংকগুলোকে বাঁচাতে ও নতুন করে লুটের সুযোগ করে দিতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সেগুলোকে ধার দেয়। আর দফায় দফায় নতুন টাকা ছাপানোর কারণে বাজারে দ্রব্যমূল্য বেড় যায়, যার শিকার হতে হয় দেশের সাধারণ মানুষকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top