৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আখাউড়া ইমিগ্রেশন পরিবারসহ সাংবাদিক শ্যামল দত্তকে ফেরত পাঠিয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।

শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন। তিনি আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিত।

ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এসময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top