১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে সাউথইস্ট ব্যাংক আউটলেটের উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“সমৃদ্ধির আলোর দুয়ারে আপনাকে স্বাগতম। সাউথ ইষ্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বপ্ন পূরণে সরথি হয়ে আমরা আছি আপনার পাশে।+ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারের বিশুর মোড় এলাকায় সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বহরপুর বাজারে অবস্থিত সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ আবু বক্কার সিদ্দিক।

অনুষ্ঠানে বহরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মোঃ সাজ্জাদুল কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাউথ ইষ্ট ব্যাংক ফরিদপুর জেলা শাখা ব্যবস্থাপক মুরাদ রহমান অরণ্য, রাজবাড়ী শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরিফ দেওয়ান, এক্সিকিউটিভ অফিসার সঞ্জয় কুমার সরকার, রাজবাড়ী জোনের টিম লিডার মোঃ সালাহউদ্দীন মিয়া, হেড অফিসের প্রতিনিধি মোঃ তপু রায়হান এবং স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদার আলী মুনছুর খান প্রমুখ।

বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজে জমা, উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, ঋণ পরিশোধসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। তারা গ্রাহকদের নিরাপদ লেনদেন, সঞ্চয়ের গুরুত্ব এবং ডিজিটাল আর্থিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় জানানো হয়, সাউথইস্ট ব্যাংক ১৯৯৫ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৭ মার্চ বহরপুর বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১৭০টিরও বেশি এজেন্ট আউটলেট রয়েছে। রাজবাড়ী জেলায় রয়েছে ১০টি আউটলেট। বহরপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহক সংখ্যা ২ হাজার ৫০০-এর বেশি। এছাড়া সারাদেশে এজেন্ট ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য পরিমাণ আমানত ও ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সভায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে গ্রাহকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ২০ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় সাউথ ইষ্ট ব্যাংক বহরপুর আউটলেট শাখার ব্যাংক অফিসার রাজীব মোদক, বেলাল হোসেন, এজেন্ট অফিসার আরাফাত রহমান, এজেন্ট অফিসার সবুজ কুন্ডু, এজেন্ট অফিসার নাছরিন আক্তারসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন রাজবাড়ী জোনের টিম লিডার মোঃ সালাহউদ্দীন মিয়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top