৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তওফিক মাহবুব পিবিআই প্রধান হলেন

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন । তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তওফিক মাহবুব চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো (২০০২), লাইবেরিয়া (২০০৬) ও দারফুর, সুদান (২০১১) মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

তওফিক মাহবুব চৌধুরীর জন্ম ১৯৭০ সালে সিলেট শহরে। পৈতৃক নিবাস সিলেটের জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামে। পিতা মরহুম এমএ মান্নান চৌধুরী সিলেট সরকারি এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ছিলেন। মাতা নূর রওশন চৌধুরী সুনামগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top