৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুরের কোনাবাড়ি থানায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের ৫৭ জনের নামে হত্যা মামলা হয়েছে।

সোমবার রাতে মামলাটি করেন অটোরিকশা চালক মো. ইব্রাহিম। এতে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকায় অটোরিকশা চালাতেন হৃদয় ও মো. ইব্রাহীম। ৫ আগস্ট বিকেলে তারা কোনাবাড়ীর কুদ্দুছ নগর এঞ্জেল গেট সংলগ্ন রাস্তার ওপর অবস্থান করছিলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতা কাশিমপুর রোড দিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে কোনাবাড়ী থানার দিকে আসতে থাকেন।

এক পর্যায়ে আ ক ম মোজাম্মেল হক, আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর আলমের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, লোহার রড, চাপাতি, লাঠি নিয়া ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় অটোরিকশা ফেলে রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেন হৃদয় ও ইব্রাহীম।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা হৃদয়কে টানাহেঁচড়া বের করে রাস্তায় নিয়ে আসে। এরপর আগ্নেয়াস্ত্র হৃদয়ের পেটে ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি মো. শাহ্ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top