১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহতদের ২০ পরিবারকে আর্থিক সহায়তা দিলো জামায়াত

জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২০ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে । গাজীপুর মহানগরের বোর্ড বাজারস্থ মোল্লা কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে ২০ পরিবারের সদস্যদের হাতে মোট ২০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

তিনি বলেন, এ আন্দোলনে শাহাদাত বরণকারী ভাইয়েরা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছেন। হতাশার অন্ধকারে নিমজ্জিত বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আশার ঢেউ তুলেছেন একবিংশ শতাব্দীর সাহসী যুবক আবু সাঈদ ও তার সঙ্গীরা। জামায়াতে ইসলামী আজীবন শহীদ পরিবারের পাশে থাকবে।

মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে নিহত ও আহত পরিবারের সদস্য, মহানগর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান, ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি মাওলানা আবু হানিফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top