১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লা হোমনা উপজেলায় শিশু ও স্কুলছাত্রীসহ ৩ জনকে হত্যা 

দুর্বৃত্তরা হোমনা উপজেলার বড় ঘাগটিয়ায় গ্রামের এক শিশু ও এক স্কুলছাত্রীসহ তিন জনকে হত্যা করেছে। তিনজনকে শ্বাসরোধে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন হোমনা ওসি মো. জয়নাল আবেদীন। তাদের মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার দুলালপুর বাজারের ব্যবসায়ী মো. রেজাউল করিমের মেয়ে দুলালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিশামণি, রেজাউল করিমের মামাতো ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) ও তার একমাত্র ছেলে সাহাবুদ্দিন (৯)।

হোমনা ওসি মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। খুনের রহস্য সম্পূর্ণ উদঘাটনে চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top