যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা অঞ্চলের সমন্বয়ক মিতু সরকার।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, বাংলাদেশ লেখক শিবির-এর সভাপতি কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর সহ-সভাপতি দীপা মল্লিক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন-এর ঢাকা অঞ্চলের সংগঠক রফিক আহমেদ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ঢাকা অঞ্চলের সংগঠক সৌরভ রায়।

বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি ‘অসম ও গোপন’ বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে, যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য ক্ষতিকর। তারা দাবি করেন, এ চুক্তি জনগণের প্রত্যাশার পরিপন্থী।

ফয়জুল হাকিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং বৈদেশিক প্রভাবমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে নীরব রয়েছে।

সমাবেশ থেকে বক্তারা জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা এবং চুক্তি বাতিলের দাবি জানান। তারা বলেন, দেশের স্বার্থ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top