খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ।

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় ৮ জন মৎস্যচাষীর মাঝে বিভিন্ন প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) খোকসা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪ জন নির্বাচিত মৎস্যচাষীকে প্রযুক্তি প্রদর্শনীর জন্য অ্যারেটর, চুন, সার, সাইনবোর্ড, খুঁটি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। একইসঙ্গে আরও ৪ জন মৎস্যচাষীর মাঝে গৃহস্থালী পুকুরে ছোট মাছ (বাটা ও কার্প-মিশ্র) চাষের জন্য মাছের পোনা, মৎস্য খাদ্য, খৈল, চুন, সার, সাইনবোর্ড, খুঁটি, শাক-সবজির বীজ, চারা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, প্রকল্পের সুফলভোগী আরডি সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন পরিচালকের কার্যালয়, খুলনা বিভাগের সম্মানিত সিনিয়র সহকারী পরিচালক, যিনি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, চাষিদের আয় বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যচাষীরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবেন এবং টেকসই মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী মৎস্যচাষীরা সরকারের এমন সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাপ্ত উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top