১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাঈমুল ইসলাম খান ‘আত্মগোপনে’ থেকেই জমি বিক্রি করলেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আত্মগোপনে’ থাকা অবস্থাতেই জমি বিক্রি করেছেন।

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তবে এর মধ্যেই কমিশনের মাধ্যমে সাফ কবালা (জমি, ফ্ল্যাট বা প্লট কেনা-বেচা) দলিল করে জমি বিক্রি করেছেন নাঈমুল ইসলাম খান।

সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ও গত রোববার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন। একটি অংশের পরিমাণ এক দশমিক ৭৫ শতাংশ ও অন্যটির পরিমাণ দুই শতাংশ।

যোগাযোগ করা হলে কুমিল্লা সদর ভূমি অফিসের সহকারী খোসনেহার গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে তার বিরুদ্ধে রাজধানী ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা দায়ের হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top