৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

১৫ বছর বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-২০২৪ সাল) নানাভাবে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে কমিটি । সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রউফ এ প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং ওই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য নিম্নরূপ কমিটি গঠন করা হলো।

কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) থাকবেন।

জারি করা আদেশে আরও বলা হয়েছে, এই কমিটির কার্যপরিধি হবে—কমিটি আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে দাখিল করতে পারবে, আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে এরূপ বিষয়াদি কমিটির আওতাবহির্ভূত থাকবে এবং কমিটি অনধিক তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি যথোপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় লজিস্টিকস প্রদানের ব্যবস্থা করবে, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি প্রধানের অনুকূলে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা করবে এবং সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সদস্যগণ প্রতি সভার জন্য যেরূপ সম্মানী পেয়ে থাকেন, এ কমিটির সদস্যগণ একই খাত থেকে সমপরিমাণ সম্মানী পাবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top