৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তে হত্যা বন্ধে সব দলকে একসুরে কথা বলতে হবে: আখতার হোসেন

সীমান্তে হত্যা বন্ধে সব রাজনৈতিক দলকে একসুরে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর তিলোত্তমা হোটেলে এক মতিবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।মতবিনিময় সভায় রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশ প্রশ্নে ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল গত ৫৩ বছরে ঐক্যবদ্ধ হতে পারেনি। প্রত্যেকটি রাজনৈতিক দল যেন এক জায়গায় এসে কথা বলতে পারে, আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই। রাজনৈতিক দল কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা তাদের আলাদা নীতি।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে মানুষ মরছে। সীমান্তে যদি মানুষ মারা যায়, কাউকে যদি গুলি করে হত্যা করা হয় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একসুরে কথা বলতে হবে।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশের চুক্তি হবে, সেখানে বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থের ব্যাপারে সবগুলো পক্ষ একসুরে কথা বলবে। পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের নীতিগুলো এভাবে করেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা এটা করতে পারিনি। তবে ২০২৪ সালে সেটার সুযোগ হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top