৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার দুদিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিন রাইজার।

বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম দিকের উন্নয়ন সহযোগীদের মধ্যে ছিল বিশ্বব্যাংক। এরপর থেকে ব্যাংকটি বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দেয়, যার বেশিরভাগই অনুদান বা ছাড়।

বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে বাংলাদেশে বৃহত্তম কর্মসূচি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top