১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

টাকা দিয়ে সুপারশপে পাটের ব্যাগ কিনতে ‘আগ্রহ কম’ ক্রেতাদের

১ অক্টোবর থেকে দেশের সুপারশপগুলোতে কেনাকাটায় পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে সব সুপারশপে ক্রেতাদের জন্য রাখা হয়েছে পাট কিংবা কাপড়ের ব্যাগ। ক্রেতারাও পলিথিনের বিকল্প এসব ব্যাগে কেনাকাটা করছেন। তবে পলি ব্যাগ বিক্রেতার পক্ষ থেকে দেওয়া হলেও পাটের বা কাপড়ের ব্যাগ নিজের টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে ক্রেতাদের অনেকের মধ্যে অনীহাও দেখা গেছে। বলা চলে, সুপারশপে কেনাকাটা করতে গিয়ে পকেটের টাকায় ব্যাগ কিনতে আগ্রহ কম তাদের।

সরেজমিনে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সুপারশপ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিন আগোরা, বিগ বাজার, স্বপ্ন, ডেইলি শপিং, ইউনিমার্টের মতো সুপারশপগুলোতে গিয়ে দেখা যায়, ক্রেতাদের হাতে হাতে পাটের বা কাপড়ের ব্যাগ। সুপারশপগুলোতে ছোট-বড় বা মাঝারি বিভিন্ন মাপের পাটের ব্যাগ রাখা রয়েছে। সেখান থেকে ব্যাগ কিনে তাতে প্রয়োজনীয় পণ্য নিয়ে ফিরছেন ক্রেতারা। কেউবা আবার পলি ব্যাগ নিষিদ্ধের খবরে বাসা থেকে ব্যাগ নিয়ে আসেন। তবে অলিগলির সুপারশপগুলোতে এখনো পাটের ব্যাগের ব্যবহার পুরোপুরি শুরু হয়নি। সেসব শপে পলিথিন ব্যাগেই পণ্য কেনাবেচা চলতে দেখা গেছে।

স্বপ্ন মালিবাগ আউটলেটের ম্যানেজার হাফিজ বলেন, আমাদের আউটলেটগুলোতে ৬ থেকে ১৬ টাকা পর্যন্ত ব্যাগ পাওয়া যাচ্ছে। মানুষ টাকা দিয়ে ব্যাগ কিনতে চাচ্ছে না। সবাই বলেন, এত টাকার জিনিস নিলাম ব্যাগ ফ্রি দিতে হবে। আমরা আপাতত লক্ষ্য রাখছি, কোম্পানি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

এদিকে মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি সুপারশপে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার কার্যক্রম পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top