১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টা শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন

শনিবার (৫ অক্টোবর) থেকে দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।’

তিনি আশা প্রকাশ করেন, দুতিনদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে, যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা এরই মধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলোর কার্যপরিধি (টিওআর) চূড়ান্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে।

সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদ রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবে। সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নে প্রেস সচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বৃহত্তর এলাকা এবং আমি মনে করি পার্বত্য অঞ্চলে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে না। পরিস্থিতি অনেক ভালো।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top