২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মেট্রোরেলের এমআরটি পাস ঘরে বসেই রিচার্জ করা যাবে

যাত্রীরা সহজেই ঘরে বসে এমআরটি পাস রিচার্জ করতে পারবেন। এজন্য ঢাকা মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ডের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে কার্ডহোল্ডার যাত্রীরা সহজেই ঘরে বসে নিজ নিজ কার্ড রিচার্জ করতে পারবেন। দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, শিগগির ভালো সংবাদ দিতে পারবো।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুর রউফ জানান, মঙ্গলবার পুনরায় চালু হতে যাচ্ছে বন্ধ থাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। কাল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এটি উদ্বোধন করবেন। সেসময় তিনি এই স্টেশনে মেরামতে কত খরচ হয়েছে জানাবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top