১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো

দেশজুড়ে গত মঙ্গলবার সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। আজ সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ অক্টোবর (মঙ্গলবার) সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এবং কোথাও আঘাত হানবে কি না, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, যেই লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এখন পর্যন্ত এতটুকু বোঝা যাচ্ছে। আমরা ২৪ ঘণ্টা আগে ঘূর্ণিঝড়ের আপডেট দিয়ে থাকি। তবে এখন দায়িত্বশীল জায়গা থেকে এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে একটা আশঙ্কা তো রয়েছে।

তিনি বলেন, এই সাপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টি বাড়তে পারে৷ বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছে, লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আঘাত হানবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে ভারতের পশ্চিমবঙ্গ বা ওডিশার দিকেই এটি আঘাত হানতে পারে। তবে নিশ্চিত করে এখনই বলা যায় না। বাংলাদেশের উপকূলে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

জানা গেছে, এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top