৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তেজস্ক্রিয় জ্বালানির রিপ্লেসমেন্ট স্টিক রূপপুরে পৌঁছালো

ঢাকা থেকে কড়া নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলি স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিপ্লেসমেন্ট স্টিক রূপপুরে পৌঁছেছে।

তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান তা গ্রহণ করেন।

ড. জাহেদুল হাসান বলেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য তেজস্ক্রিয় জ্বালানির (ইউরেনিয়াম) রিপ্লেসমেন্ট স্টিক বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। আজ সকাল ৭টার দিকে এই চালান ঢাকা থেকে সড়কপথে রূপপুরে পৌঁছে।

তিনি আরও জানান, গতবছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলি স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌঁছে। প্রথম ইউনিটের স্টার্টআপ চলমান রয়েছে। এ কার্যক্রমে সময় লাগে ৯-১২ মাস। তবে নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলির কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়। যেটা রিজেক্ট করা হয়। রিজেক্টেড ইউরেনিয়াম এসেম্বলি স্টিক রাশিয়া থেকে রিপ্লেসমেন্ট হয়ে এসেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top