৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উত্তরায় অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের বাসায় মিললো ১১টি আইফোন সহ কোটি টাকা

যৌথবাহিনী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করেছে । অভিযানে তার বাসা থেকে কোটি টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কোটি টাকাসহ সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেফতার করা হয়।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেফতার আছে। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

এদিকে অভিযান সূত্রে জানা যায়, গতকাল রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান।

অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে অভিযান শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। অভিযানটি প্রায় ৪ ঘণ্টা চলে বাসাটিতে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top