৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনের সঞ্চালনায় ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবুল, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রেজাউল করিম প্রমূখ।

এসময় ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তাদের গলা চেপে ধরা হয়েছিলো। আগামীতে বিএনপি সাংবাদিকদের লেখনি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top