৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুর্বৃত্তের হামলায় চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত

দুর্বৃত্তের হামলায় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে করে ৬ পুলিশ সদস্য এবং ৬ সেনা সদস্য আহত হন।

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top