৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ইয়াবাসহ মোঃ রোকন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে দেওয়ালিয়াবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

এসময় তিনি জানান রোকনকে আদালতে পাঠানো হয়েছে। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার তালতলা বাজার এলাকার মৃত আঃ করিম এর ছেলে। রোকন কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী পশ্চিম পাড়া এলাকার আওলাদ হোসেন এর বাড়ীর নিচতলার ভাড়াটিয়া।

পুলিশ জানায় সে দীর্ঘদিন যাবত কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top